Logo

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ২১:১৭
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
মির্জা আব্বাস | ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোলজি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (নিউরো আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পৌঁছানোর পর দ্রুত তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগ রাখা হয়েছে। দীর্ঘ বিমানযাত্রায় তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পরবর্তী পর্যবেক্ষণের জন্য সেদিন রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD