স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করছেন: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত বিষয় সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু আলোচনা করতে দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটি অসাংবিধানিক কিনা বলা যায় না, তবে গণভোট মানলে সেই আদেশকে মানতে হবে। সরকারি দল গণভোটকে কীভাবে গ্রহণ করছে, সে বিষয়ে স্পষ্ট জবাব পাওয়া যায়নি।
তিনি সতর্ক করেন, রাজপথে কর্মসূচি চলমান থাকবে এবং সরকারি দল যদি গণভোটের ফলাফল বিনষ্টের চেষ্টা করে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো।
বিজ্ঞাপন
এছাড়া, এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের পক্ষের ৭০ শতাংশ মানুষের রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা প্রচারও চালিয়েছিলেন, কিন্তু এখন দ্বিচারিতামূলক আচরণ করছেন।








