Logo

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন ডা. মাহমুদা মিতু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ২১:৩৮
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন ডা. মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, ত্রাণ তহবিল থেকে কেবল বিএনপির এমপিদের এলাকায় শাড়ি ও থ্রিপিস বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক এবং জনগণের প্রতি অবিচারের পরিচায়ক।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড আইডিতে চিঠিটি প্রকাশ করেন ডা. মাহমুদা মিতু।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিকের প্রতি সমান দায়িত্ব পালন করবেন, শুধু যাঁরা ভোট দিয়েছেন তাদের জন্য নয়, যারা ভোট দেননি তাদের ক্ষেত্রেও।

বিজ্ঞাপন

চিঠিতে তিনি লিখেছেন, ৭০০টি শাড়ি ও ১০০টি থ্রিপিস খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু এর মাধ্যমে যে বার্তা গেছে, সেটিই গুরুতর। এ সিদ্ধান্ত দেখিয়েছে যে আপনি কেবল বিএনপির প্রধানমন্ত্রী হয়েছেন। সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেননি। এটি দুঃখজনক এবং হতাশাজনক।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, ত্রাণ তহবিলের বরাদ্দে এনসিপি ও জামায়াতের এমপিদের এলাকা বাদ পড়েছে। তিনি এই ধরনের বৈষম্যকে লজ্জাজনক ও ছোটমনের পরিচয় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, রাজনীতিতে হৃদয়কে আকাশসমান প্রশস্ত রাখতে হবে।

বিজ্ঞাপন

চিঠিতে নেত্রী প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, সকল নাগরিকের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করতে। তিনি বলেন, রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও প্রশাসনিক সিদ্ধান্তে সকল জনগণের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD