Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর রহস্যজনক পোস্টে তোলপাড় ফেসবুক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৯:৩৯
নাসীরুদ্দীন পাটওয়ারীর রহস্যজনক পোস্টে তোলপাড় ফেসবুক
নাসীরুদ্দীন পাটওয়ারী | ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যজনক সংক্ষিপ্ত পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও আলোচনা।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, “ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ।”

সংক্ষিপ্ত এই বক্তব্যটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

যদিও পোস্টে তিনি সরাসরি কোনো প্রসঙ্গ উল্লেখ করেননি, তবে অনেকেই ধারণা করছেন এটি সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু—বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে চলমান বিতর্ক—ইঙ্গিত করে লেখা হয়েছে। কমেন্ট সেকশনেও এমন ব্যাখ্যা দেখা গেছে।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, এটি সম্ভবত সংবিধান সংশোধন প্রসঙ্গেই বলা হয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা হওয়ার সুযোগ তৈরি করে, যা জনমনে কৌতূহল বাড়ায়।

এদিকে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সেখানে গেছেন। তার এই অবস্থানকালেই সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টটি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD