Logo

গণভোটসহ একাধিক অধ্যাদেশ বাতিলের প্রস্তাব সরকারের: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২১:০৬
গণভোটসহ একাধিক অধ্যাদেশ বাতিলের প্রস্তাব সরকারের: হাসনাত
হাসনাত আব্দুল্লাহ । ফাইল ছবি

গণভোট অধ্যাদেশসহ একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব সরকার পক্ষ থেকে এসেছে।

বিজ্ঞাপন

তিনি তার পোস্টে এসব অধ্যাদেশকে একসঙ্গে উল্লেখ করে দাবি করেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত সংশ্লিষ্ট এসব আইন ও অধ্যাদেশ বাতিলের প্রস্তাব রাজনৈতিক ও প্রশাসনিক পরিসরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে সরকারি পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখিত পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতবিনিময় চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD