Logo

কোথায় দুর্নীতি করেছি, আমি তার প্রমাণ চাই: সংসদে নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ২১:৩৩
কোথায় দুর্নীতি করেছি, আমি তার প্রমাণ চাই: সংসদে নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে উত্থাপিত মন্তব্যের প্রমাণ দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বিষয়টি সামনে আসে।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জুলাই সনদ ও জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের তরুণ সদস্যদের বিরুদ্ধে গত দেড় বছরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, তিনি নিজেও ওই অন্তর্বর্তী সরকারের সময় স্বল্প সময়ের জন্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। একই সরকারের সঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগেই তিনি ওই পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেন, যেহেতু এখানে দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে, সেহেতু এর সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। আমার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কোথায় আমি দুর্নীতি করেছি—আমি তার প্রমাণ চাই।

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আমার বয়স ২৮, আজ আমার জন্মদিন— আমি নবীন সদস্য। কিন্তু আমিও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি। তাই সবাই যে সম্মান প্রত্যাশা করে, আমরাও সেই সম্মানই প্রত্যাশা করি।

এ সময় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারও নাম উল্লেখ করে বক্তব্য দেননি; তিনি কেবল তরুণ সদস্যদের প্রসঙ্গ তুলেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD