‘আমার নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের নেতা’ হিসেবে উল্লেখ করে আলোচনার জন্ম দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।”
সংক্ষিপ্ত এই বক্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে একই দিনে কয়েক ঘণ্টা পর সংসদে দেওয়া নাহিদ ইসলামের একটি বক্তব্যের ভিডিও শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ। ওই ভিডিওর সঙ্গেও একই ধরনের ক্যাপশন ব্যবহার করা হয়, যা বিষয়টিকে আরও বেশি নজরে আনে।
প্রায় ৩৩ মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং দুই লাখের বেশি প্রতিক্রিয়া (লাইক) পেয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রকাশ্য সমর্থন দলীয় রাজনীতিতে বার্তা বহন করে। বিশেষ করে একজন শীর্ষ নেতাকে ‘বাংলাদেশের নেতা’ হিসেবে উপস্থাপন করা দলীয় অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা তৈরি করতে পারে।








