রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতার করতে হবে: সংসদে নাহিদ

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিতর্কের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণ ও গ্রেফতারের দাবি তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, বর্তমান রাষ্ট্রপতির আর বঙ্গভবনে থাকার কিংবা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার নেই।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আরও পড়ুন: ‘আমার নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম’
সংসদে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির দেওয়া ভাষণ তিনি শোনেননি বা পড়েননি এবং সেই ভাষণকে তারা প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতার প্রয়োজন এবং এ বিষয়ে তারা আগেও অবস্থান পরিষ্কার করেছেন।
বিজ্ঞাপন
বক্তব্যে তিনি রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট কিছু মামলার বিষয়ে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতির বিভিন্ন পদক্ষেপ দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে ব্যাংকিং খাত ও অতীত রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠেছিল, তবে তখন সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়েছিল। এখন নির্বাচিত সরকার দায়িত্বে থাকলেও কেন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না— সেই প্রশ্নও তোলেন তিনি।








