Logo

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১ মে, ২০২৬, ১৩:১৪
একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্রে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। দেশের স্বার্থে এসব বিতর্ক দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি। একইসঙ্গে নতুন প্রজন্মের জন্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দীন মোহাম্মদ এবং সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।

বিজ্ঞাপন

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD