Logo

সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের হতে হবে : হাসনাত

profile picture
উপজেলা প্রতিনিধি
দেবিদ্বার, কুমিল্লা
৫ মে, ২০২৬, ১৬:০৯
সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের হতে হবে : হাসনাত
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব ক্রাইম রিপোর্ট পাওয়া গেছে, তা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি মাত্রা অতিক্রম করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে। যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে যে নেতিবাচকভাবে উপস্থাপনের একটা প্রচেষ্টা রয়েছে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেওয়া যে বাংলাদেশ সকল মতের, সকল ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি রয়েছে তা থাকবে না।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্যভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।

এর আগে উপজেলা পরিষদের হলরুমে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সড়কটির কৌশলগত দিক তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD