Logo

হামের কারণে আর একটি শিশুর মৃত্যুও চাই না: নাহিদ ইসলাম

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৭ মে, ২০২৬, ২০:২০
হামের কারণে আর একটি শিশুর মৃত্যুও চাই না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা চাই না হামের কারণে আর একটি শিশুও মৃত্যুবরণ করুক। সরকারকে বলব, আপনারা পর্যাপ্ত চিকিৎসা সেবা বৃদ্ধি করুন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে আয়োজিত এনসিপির নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। বর্তমান সরকার ও সংশ্লিষ্টরা এমন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক নিরাপদে বসবাস করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের জন্য সতর্কতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশবিরোধী কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি ও উসকানি দেওয়ার অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD