Logo

রাষ্ট্রপতি পদে কর্নেল অলিকে প্রার্থী করল জামায়াত জোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৩:১৯
রাষ্ট্রপতি পদে কর্নেল অলিকে প্রার্থী করল জামায়াত জোট
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠক থেকে তার নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জামায়াত আমির জানান, জোটের শীর্ষ নেতাদের সম্মতিক্রমে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী অংশ নেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD