অলি আহমদের মনোনয়নপত্র জমা দিতে ইসিতে ১১ দলীয় জোট

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে গেছেন জোটের নেতারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলানগরে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের একটি প্রতিনিধি দল যায়। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে হামিদুর রহমান আযাদ
১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জোটের নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাদের পক্ষ থেকে অলি আহমদই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতি পদে অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি সাবেক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি নির্বাচনে তাকে প্রার্থী করার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল ১১ দলীয় ঐক্যজোট। এবার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে তার প্রার্থিতা আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশ করল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভোট হবে ২০ আগস্ট
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
বিজ্ঞাপন
সবশেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন।








