শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী

ভারতে অবস্থান করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সংবাদ সম্মেলন এবং দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়ির আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হাজার হাজার মানুষের মৃত্যুর পর এ ধরনের বক্তব্য দেশের জনগণ মেনে নেবে না। সাধারণ মানুষ গুম ও হত্যার ঘটনার বিচার দেখতে চায়।
বর্তমান সরকারকে ন্যায় ও নীতির ভিত্তিতে পরিচালিত সরকার উল্লেখ করে তিনি বলেন, অতীতে যারা গুম ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার চান দেশের মানুষ। শেখ হাসিনার বিচারও অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রিজভী বলেন, এত মানুষের মৃত্যুর পর বিদেশে বসে সংবাদ সম্মেলন করে ডিসেম্বরে দেশে ফিরে রাজনীতি করার কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, বিষয়টি যেন ‘মামার বাড়ির আবদার’।
রিজভী আরও অভিযোগ করেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করতে চান। শেখ হাসিনা ও তার দল জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণা করে রিজভী বলেন, কোকো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। তার দাবি, কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না এবং মায়ের ওপর চালানো নির্যাতন ও অত্যাচার তিনি সহ্য করতে পারেননি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বক্তব্য দেন। তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তবে এসবের পরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি চান না। তিনি দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুবিচারের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








