Logo

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার দিয়ে বিচারের মুখোমুখি করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১৬:৫২
শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তার দিয়ে বিচারের মুখোমুখি করা হবে
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনার যেসব অধিকার রয়েছে, সেগুলোও নিশ্চিত করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার আওতায় তার প্রাপ্য অধিকারগুলো তিনি ভোগ করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কেউ বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সাকিব আল হাসান বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ‘ফালতু’ কথা বলেন বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।

এদিকে বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD