ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত বাহিনী

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে এবং এর ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পাশে একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই জলকামানসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
৩২ নম্বরের পশ্চিম পাশেও অতিরিক্ত সদস্যদের উপস্থিতি দেখা গেছে। সাধারণ মানুষের চলাচল ও এলাকায় প্রবেশের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি বলে জানা গেছে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।
বিজ্ঞাপন
এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানো এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন ও প্রবেশপথে ব্যারিকেডসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।








