শর্তহীন সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

শর্ত আরোপ করে নয়, সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেস্পেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন।’
তিনি আরও বলেন, ‘আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব। প্রত্যেকের প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সরকারের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিভিন্ন বাধা মোকাবিলা করেই নির্বাচনী প্রতিশ্রুতি এবং ৩১ দফাসহ জনকল্যাণমুখী কর্মসূচিগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে ম্যানিফেস্টের মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি।’








