Logo

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভী-আমানসহ চার নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট, ২০২৬, ১৫:৫৯
বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভী-আমানসহ চার নেতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি জানানো হয়।

নতুন মনোনীত চার নেতা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানানো হয়েছে, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে যুক্ত হওয়ায় এসব নেতার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন মনোনীত চার নেতা নিজেদের মেধা, অভিজ্ঞতা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর অবদান রাখবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলটির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নীতিনির্ধারণী কার্যক্রমে অভিজ্ঞ নেতৃত্বকে আরও সক্রিয় করার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD