জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এনসিপির গণমাধ্যম শাখা জানিয়েছে, দলটির নীতি ও গবেষণাবিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি রাজনৈতিক ও নীতিগত মূল্যায়ন তুলে ধরা হবে।








