Logo

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় পুনর্বাসনকেন্দ্রে পরিণত করেছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৩:৫২
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় পুনর্বাসনকেন্দ্রে পরিণত করেছে বিএনপি
নাহিদ ইসলাম | ফাইল ছবি

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, সরকারের গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় পরিচয়ের ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, এসব প্রতিষ্ঠানকে মনোনয়ন না পাওয়া এবং নির্বাচনে পরাজিত বিএনপি-সংশ্লিষ্ট প্রার্থীদের পুনর্বাসনের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দেয়। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব গণপরিবহন, সেচ ও সারসহ বিভিন্ন খাতে পড়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে দেশে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের সংকটে রান্নার চুলা জ্বলছে না এবং শিল্পকারখানার উৎপাদনও কমে গেছে। গ্যাস সংকটের কারণে শিল্প খাতের ক্রয়াদেশ অন্যত্র চলে যাওয়ার আশঙ্কার কথাও বলেন তিনি।

বিদ্যুতের দাম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার ক্ষমতায় আসার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি লোডশেডিং, ভুতুড়ে বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সংকট মোকাবিলায় একটি জাতীয় কমিটি গঠন করা হলেও সেই কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে না। কোনো সমস্যা দেখা দিলেই কখনো আগের সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

কৃষকেরা পর্যাপ্ত সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতে হাম মহামারির প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো হলেও সংকট এখনো পুরোপুরি কাটেনি। এ ছাড়া কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলদারিত্ব চলছে এবং বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার অভিযোগ থাকলেও কার্যকর বিচার হচ্ছে না।

নাহিদ ইসলাম দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। গণভোটের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD