Logo

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৮:১৩
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস আলম
সারজিস আলম | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি সরকারে আসার ছয় মাসের মধ্যেই দলটির কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন করে নানা ধরনের চিন্তা তৈরি হয়েছে। তবে এ মুহূর্তে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা থেকে বিরত থাকতে চান তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, “মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।”

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে সারজিস আলম বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনাগুলো আওয়ামী লীগের শাসনামলের গুরুতর অধ্যায়।

বিজ্ঞাপন

তার ভাষায়, “আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার চারশরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।”

আওয়ামী লীগকে কঠোর ভাষায় সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিশাচ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রত্যাশা ও মূল্যায়ন তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন সারজিস আলম। তবে কোনো রাজনৈতিক দলকে বিচার করার ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং দলটির বাস্তব কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সভায় এনসিপি নেতা সরোয়ার তুষারসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD