শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) থেকে এই নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের নির্ধারিত হজের সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ কারণে নির্ধারিত সময়ের আগেই আগ্রহী ব্যক্তিদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তুলে দেন।
বিজ্ঞাপন
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সই হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা দেওয়া শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন







