Logo

গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৬:২৮
গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে বাঁচতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথে না গিয়ে শরিয়তের বিধানের মধ্যে থেকে হালাল পথ বেছে নিয়েছেন।

দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর কষ্টের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি তাকে মানসিকভাবে ব্যথিত করে। দীর্ঘ সময় ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে পরিস্থিতি সহজ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আড়াই বছরের সংসার জীবনে তাদের মধ্যে বড় কোনো সমস্যা ছিল না, তবে বর্তমান পরিস্থিতিকে তিনি একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন।

একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায়বিচার বা সমতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি আল্লাহর কাছে তাওফিক কামনা করেন, যেন তিনি কারও অধিকার নষ্ট না করেন।

বিজ্ঞাপন

পোস্টের শেষে দুই পরিবারের জন্য দোয়া চেয়ে তিনি আশা প্রকাশ করেন, সবাই যেন ধৈর্য ধারণ করে বিষয়টি গ্রহণ করতে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD