Logo

সারজিস আলমকে যে অভিশাপ দিলেন নীলা ইসরাফিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৭:২৮
সারজিস আলমকে যে অভিশাপ দিলেন নীলা ইসরাফিল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সারজিস আলমদের রাজনৈতিকভাবে ‘নিশ্চিহ্ন হয়ে যাওয়ার’ অভিশাপ দেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নীলা ইসরাফিল লেখেন, ‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসাবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে।’

তিনি আরও লেখেন, রাজনীতিতে অবস্থান বদলাতে পারে, তবে শেষ কথা বলে জনগণের রায়। বিরোধী দলে থাকা বড় বিষয় হলেও জনগণের আস্থা অর্জন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

পোস্টে নীলা ইসরাফিল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে ফিরবে কি না, তা সময়ই বলে দেবে। তবে এনসিপি রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে হবে। জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকসই হয় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, জনগণ সবকিছু দেখছে, বিচার করছে এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থানের মতো পতনও বাস্তব এবং শেষ পর্যন্ত সেই হিসাব জনগণই মেলাবে।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষাংশে নীলা ইসরাফিল দাবি করেন, ‘তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর অবস্থান সেই পতনকে আরও ত্বরান্বিত করছে। এখন আত্মসমালোচনার সময়। জনগণের কাছে জবাব দিতে হবে এবং মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে জনগণ।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD