Logo

আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৩:০৯
আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দাওয়াতপত্রের তথ্য অনুযায়ী, তার হবু স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার কন্যা।

বিয়ের কার্ডে উল্লেখ রয়েছে, বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আকদ সম্পন্ন হবে। এরপর সন্ধ্যা ৭টায় শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

ডাকসু সূত্রে জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বিয়েকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাদিক কায়েম এবং তাদের আমন্ত্রণপত্র দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দাওয়াত দেন। এ সময় তিনি নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।

বিজ্ঞাপন

এছাড়া জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। স্পিকারও তাকে শুভকামনা জানান।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও ব্যক্তিগতভাবে বিয়ের দাওয়াত দিয়েছেন সাদিক কায়েম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক একটি কনফারেন্স নিয়ে সাক্ষাতের সময় এই আমন্ত্রণ জানানো হয়, যেখানে ইউনূস তাকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

এদিকে বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ডাকসুর নেতাকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD