মারা গেলেন আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। পরে ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
তার জানাজা বৃহস্পতিবার (১৪ মে) জোহরের নামাজের পর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এস রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।








