দিনের আলোতেই হেলমেট পরে ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভাইরাল

মেহেরপুরে দিনের আলোতেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানোর দৃশ্য ধারণ করে ফেসবুকে প্রকাশ করা হয়। পোস্টারিংয়ের ঘটনাগুলো ঘটে মেহেরপুর সরকারি কলেজ গেট, এআরবি কলেজ গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের দেয়ালে।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের দাবি, ভিডিওতে পোস্টার লাগাতে দেখা যাওয়া ব্যক্তি হলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও পরিচিত।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত এক ব্যক্তি দ্রুত বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে প্রচারিত একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় মেহেরপুর জেলা শাখা এই কর্মসূচি পালন করেছে। সেখানে সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
পোস্টারগুলোতে ‘বাংলাদেশ ছাত্রলীগ, মেহেরপুর জেলা শাখা’ নাম ব্যবহার করে ১৩ দফা দাবি তুলে ধরা হয়েছে বলেও জানা গেছে।
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও নড়েচড়ে বসেছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় গণমাধ্যমকে জানান, শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে পোস্টারিংয়ের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, পোস্টার লাগানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করেছে।








