Logo

ভিডিও ক্রিয়েটিং প্লাটফর্মে দেড় বছরেই ইমনের ২৫০ মিলিয়ন!

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৭:১১
ভিডিও ক্রিয়েটিং প্লাটফর্মে দেড় বছরেই ইমনের ২৫০ মিলিয়ন!
ইমরুল কাওসার ইমন। ফাইল ছবি

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও ক্রিয়েটিং প্লাটফর্ম পিক্সেলে এক অনন্য নজির গড়েছেন বাংলাদেশি ভিডিও ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। মাত্র দেড় বছরেই ২৫০ মিলিয়ন ভিউয়ের এক অনন্য মাইলফলকে পৌচেছেন তিনি। বিশ্বব্যাপী তার ভিডিও ডাউনলোড হয়েছে চার লাখের বেশি। যার প্রায় শতভাগ ভিডিও-ই বাংলাদেশকে তুলে ধরে।

বিজ্ঞাপন

পিক্সেল ডটকমে ইমনের অ্যাকাউন্ট ঘুরে দেখা গেছে, মাত্র দেড় বছরেই বাজিমাত করেছেন তিনি। ৬ হাজারের বেশি ভিডিও ফুটেজ আপলোড করেছেন। যার প্রায় সবই বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকার। কনটেন্ট ক্রিয়েটরদের আন্তর্জাতিক এই প্লাটফর্মের প্রায় ১০ লাখ ক্রিয়েটরদের মধ্যে বিশ্ব এবং এশিয়াতে সেরাদের কাতারে রয়েছেন ইমন। বাংলাদেশের প্রায় কয়েক হাজার পিক্সেল ভিডিও ক্রিয়েটরদের মধ্যে ইমনের ধারে কাছেও কেউ নেই।

ইমনের অ্যাকাউন্ট ঘুরে দেখা আরোও গেছে, প্রতিদিন ইমনের আইডি থেকে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশের ভিডিও দেখছে। অর্থাৎ প্রতি ঘন্টায় ভিউ হচ্ছে প্রায় ৪২ হাজার। প্রতিমিনিটে ভিউ হচ্ছে ৭’শ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডাউনলোড হচ্ছে ২৬’শ ভিডিও। প্রতিঘন্টায় ডাউনলোড হচ্ছে ১০৮টি ভিডিও। ইতিমধ্যে ইমনের তিনটি ভিডিওকে হোমপেজ ফিচার হিসেবে স্বীকৃতিও দেয়া হয়েছে। যা বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন ভিউ হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিও ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন বলেন, বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন খুবই কঠিন। কারণ আপনার মতো ভিডিও আরো অসংখ্য মানুষ তৈরি করছে। তাই কোয়ালিটি ও ভিন্নতা এনে ভিউয়ারদের নজর কাড়তে না পারলে সফলতা পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আন্তর্জাতিক প্লাটফর্মে টিকে থাকার লড়াই খুবই কঠিন। এখানে আপনাকে পেছনে ফেলতে সারীবদ্ধভাবে অসংখ্য মানুষ দাড়িয়ে আছে। ভুল করলেই পেছনে পড়ে যাবেন।

জানা গেছে, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক সংগঠন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদককের দায়িত্ব পালন করছেন ইমন। ইতিমধ্যে তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েশনে দেশে ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD