বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি পোস্ট দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাইমা রহমান।
আরও পড়ুন: হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন
জাইমা রহমান লিখেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশ নেওয়ার পর থেকেই ফলাফল নিয়ে আগ্রহ ছিল তার অনুসারীদের মধ্যেও। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাতে দেখা গেছে অনেককে।
এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞাপন
তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।








