Logo

হারের শিকার রোনালদোরা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০২:০৫
হারের শিকার রোনালদোরা
ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচে বড় হারের শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালাদের দল আল-নাসর।

বিজ্ঞাপন

প্রীতি ম্যাচে বড় হারের শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালাদের দল আল-নাসর। 

সোমবার (১৭ জুলাই) রাতে পর্তুগালের ইস্তাদিও ফারোতে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কাছে ৫-০ গোলে হেরেছে আল-নাসর।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল-নাসরের আবদুল্লাহ আল আমরি।

বিজ্ঞাপন

৫৭তম মিনিটে গোল করে সেল্টা ভিগোকে এগিয়ে দেন গয়েল অ্যালন্সো। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জর্গেন লারসেন। লারসেন এরপর আরো একটি গোল করেন। সেল্টা ভিগোর হয়ে জোড়া গোল করেছেন মিগুয়েল রদ্রিগেজও।

৭৫ মিনিটে ৫-০ গোল হজম করার পর একটি গোলও পরিশোধ করতে পারেনি আল-নাসর। ফলে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সৌদি ক্লাবটির।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD