Logo

টাইগারদের ফিটনেস পরীক্ষা কবে, জানাল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ০৩:০৬
টাইগারদের ফিটনেস পরীক্ষা কবে, জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

এশিয়া কাপের জন্য আগামীকাল সোমবার (৩১ জুলাই) থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প।  এই ক্যাম্পের হালচাল দেখেই আগস্টের প্রথম দিকে ঘোষণা করা হবে এশিয়া কাপের দল।

রবিবার (৩০ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

নান্নু বলেন, “৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাইছি, খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল (অনুশীলন) শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “স্টান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেক দিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ হয়েছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাইছি, কেমন আছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তামিম ইকবালের ফিটনেসও নিয়ে তিনি  বলেছেন, “মেডিকেল থেকে আমরা এখনো কোনো আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি, একটা রিপোর্ট পাব। আশা করছি, অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD