Logo

কানাডা লিগে এবার আফিফ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৩, ২২:১৬
কানাডা লিগে এবার আফিফ
ছবি: সংগৃহীত

রবিবার (৩০ জুলাই) কানাডা লিগে খেলার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ।

বিজ্ঞাপন

এবার চলমান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেন। সারে জাগুয়ার্স দলের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।  এর আগে সেখানে গিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 

রবিবার (৩০ জুলাই) কানাডা লিগে খেলার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ।

বিজ্ঞাপন

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে জানান, “গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন আফিফ হোসেন। আজকে তাকে অনুমতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুরোটাই খেলে আসবেন তিনি।”

বিজ্ঞাপন

এদিকে, সারে জাগুয়ার্সের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন লিটন। মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন সাকিব ও লিটন। 

বিজ্ঞাপন

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বমোট ৫টি ম্যাচ খেলেছে সারে জাগুয়ার্স দল।   লিগ পর্বে আর ২টি ম্যাচ রয়েছে সারের।এই দুটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন আফিফ। পরের রাউন্ডে উঠলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে আফিফের। ৫ ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে দলটি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও আবুধাবি টি-১০ লিগে খেলেছেন আফিফ। গেল বছর এলপিএলে জাফনা কিংসের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। 

এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব। চার ম্যাচে ৫৫ রান করেছেন লিটন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD