ভারতকে ২৩১ রানের টার্গেট দিল নেপাল

নেপালকে হারালেই এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করবে ভারত।
বিজ্ঞাপন
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল। দুই ওপেনারের দৃঢ়তায় শুরুটা ভালোই করেছিল নেপাল। ৫৯ বলে ৬৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন কুশল ভুরতেল (২৫ বলে ৩৮) ও আসিফ শেখ (৯৭ বলে ৫৮)। কুশল আউট হওয়ার পর হাল ধরেন আসিফ।
এরপর অবশ্য ৩ মিডল অর্ডার সুবিধা করে উঠতে পারেননি। পরে লোয়ার মিডল অর্ডারে নেপালের হয়ে হাল ধরেন গুলশান ঝা (৩৫ বলে ২৩) ও দীপেন্দ্র সিং আইরে (২৫ বলে ২৯)। আর শেষ দিকে সোমপাল কামি ৫৬ বলে ৪৮ রানের এক দুর্দান্ত কার্যকরী ইনিংস খেলে নেপালকে সম্মানজনক স্কোরের দিকে পৌঁছে দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
বিজ্ঞাপন
ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এই ম্যাচে অবশ্য প্রথম ৫ ওভারেই ভারত নেপালের ৩টি ক্যাচ ছেড়েছে।
আরও পড়ুন: কেন মিরাজ ওপেনিংয়ে, জানালেন সাকিব
বিজ্ঞাপন
নেপালকে হারালেই এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করবে ভারত। এই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান।
বিজ্ঞাপন
জেবি/এসবি








