Logo

টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩১
টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়

বিজ্ঞাপন

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

সোমবার (৪ সেপ্টেম্বর) সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে রোহিত শর্মার দল। নেপাল তুলনামূলক খর্বশক্তির দল হলেও পূর্ণশক্তি নিয়েই মাঠে নামছে তারা।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। পাকিস্তানের বিপক্ষে ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নেপাল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারে ২৩৮ রানের বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তান ম্যাচের ভারত দলে পরিবর্তন একটি, জাসপ্রিত বুমরাহর জায়গায় এসেছেন মোহাম্মাদ শামি। নেপাল দলেও একটি পরিবর্তন। আরিফ শেখের জায়গায় এসেছেন ভিম শার্কি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD