Logo

নেপালে খেলতে যাচ্ছেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৬:৪২
নেপালে খেলতে যাচ্ছেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মিডফিল্ডার সানজিদা আক্তার নেপালের মহিলা ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছেন। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বেন। সেখানে তিনি ললিতপুরের ক্লাব জাপা এফসি-এর হয়ে খেলবেন।

বিজ্ঞাপন

সানজিদার নতুন ক্লাবের আগামীকাল একটি ম্যাচ রয়েছে। তবে প্রথম ম্যাচে তাঁর খেলার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তিনি জানান, কালকে হয়তো খেলতে নাও পারি। তবে আরও কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করছি নিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে সাফল্য দিতে পারব।

বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়রা ইতোমধ্যে ভারত ও ভুটানের লিগে অংশগ্রহণ করেছেন। নেপালের লিগে খেলা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। সানজিদা বলেন, ভুটান ও ভারতের লিগে খেলেছি, কিন্তু নেপালের লিগে এটি আমার প্রথম সুযোগ। পারিশ্রমিক ভুটানের চেয়ে এখানে কিছুটা বেশি।

বিজ্ঞাপন

সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা।

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD