Logo

প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ২৪:৫৩
প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। টি-টোয়েন্টিতে তিন ম্যাচেই টস জিতলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি নাজমুল হোসেন শান্তর।

শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই ফিল্ডিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে মোট ৫৪ বার। তাতে ১০ জয় বাংলাদেশের। শ্রীলঙ্কা জিতেছে ৪২ ম্যাচে। আর বাকি ২ ম্যাচে আসেনি কোনো ফল।

তবে সবশেষ মুখোমুখি দেখায় লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে সর্বশেষ ৫ ম্যাচে টাইগারদের জয় ২টি, শ্রীলঙ্কার ৩টি। সাম্প্রতিক পারফরম্যান্সে খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD