Logo

সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের

profile picture
জনবাণী ডেস্ক
১০ নভেম্বর, ২০২৪, ০২:৫৯
সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
ছবি: সংগৃহীত

আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব

বিজ্ঞাপন

২৬ অক্টোবর নির্বাচনের পর আজই প্রথম সভায় বসেছেন তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি। সেখানেই সাফজয়ী নারীদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী ফুটকল দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রদান করব। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় থাকবেন।

তিনি আরও জানান, এই অর্থ নির্বাহী কমিটির সদস্যরা মিলে দেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে টানা দুবার শিরোপা জেতায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা করা হয়েছিল।

বাফুফের প্রথম সভায় দুটি কমিটিও গঠন করা হয়েছে। ফাইন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যানও থাকবেন বাফুফে সভাপতি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD