Logo

‘কালিমা’-কে সম্মান, বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১৭:৪৬
‘কালিমা’-কে সম্মান, বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের জাতীয় পতাকা বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই দুই দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা রয়েছে। সৌদি আরবের পতাকায় রয়েছে কালিমা তাইয়্যিবা, আর ইরাকের পতাকায় লেখা আছে ‘আল্লাহু আকবার’। যদিও ইরাক এখনো বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে। সেই ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। বিশ্বকাপের চলতি আসরে এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচেই জাতীয় সংগীত গাওয়ার সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।

শুধু এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেলো। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। আবার যাতে এক দেশের পতাকা মাটিতে নামানো আরেক দেশেরটা উঠানো- এই বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে উঠিয়ে রাখা হয়।

বিজ্ঞাপন

সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না। মূলতঃ ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখানো হয়। যার কারণে, বাহবাও পাচ্ছে ফিফা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD