Logo

ফ্রান্স-সেনেগাল লড়াই: প্রতিশোধের মঞ্চ নাকি নতুন ইতিহাস

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ জুন, ২০২৬, ১৯:০৮
ফ্রান্স-সেনেগাল লড়াই: প্রতিশোধের মঞ্চ নাকি নতুন ইতিহাস
ছবি: সংগৃহীত

১৯৯৮ সালে শিরোপা জয়ের পর ২০০২ বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয় তারা। সেনেগালের কাছে হেরে শুরুতেই চাপে পড়ে যায় ফরাসিরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সেনেগাল। এখন আলোচনায় একটাই প্রশ্ন—এমবাপ্পের ফ্রান্স কি পারবে সেই হারের প্রতিশোধ নিতে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?

বিজ্ঞাপন

দিদিয়ে দেশমের দল এবার টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট হিসেবে মাঠে নামবে। সাম্প্রতিক ফর্ম তাদের দারুণ আশাবাদী করে তুলছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শেষ ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে তারা। যার মধ্যে কলম্বিয়া (৩-১) এবং ব্রাজিলের (২-১) বিরুদ্ধে জয় অন্যতম।

অন্যদিকে পাপে থিয়াওয়ের অধীনে সেনেগাল দলে রয়েছে শারীরিক শক্তি ও কৌশলের দারুণ ভারসাম্য। যদিও তাদের সাম্প্রতিক প্রস্তুতি খুব একটা ভালো ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে ৩-২ গোলে হার এবং সৌদি আরবের সাথে ০-০ ড্র, তবুও সাদিও মানে এবং চেলসি তারকা নিকোলাস জ্যাকসনের কাউন্টার-অ্যাটাকিং জুটি ফ্রান্সের দুর্বল রক্ষণে ফাটল ধরাতেই পারে। রক্ষণে কালিদু কুলিবালির নেতৃত্ব এমবাপের গতিকে আটকানোর মূল অস্ত্র হবে।

বিজ্ঞাপন

কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও সেনেগালের শক্তিশালী শারীরিক খেলা ও দ্রুত আক্রমণ দেশমের দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এমবাপ্পে, গ্রিজমান ও ওলিসের মতো ম্যাচ জেতানো খেলোয়াড়দের কারণে প্রতিশোধের দিকেই পাল্লা ভারী ফ্রান্সের দিকে ঝুঁকে আছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD