Logo

লিওনেল মেসির অবসর প্রসঙ্গে যা বললেন স্কালোনি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৬:৪৫
লিওনেল মেসির অবসর প্রসঙ্গে যা বললেন স্কালোনি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন এই মহাতারকা। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। তবে ম্যাচ শেষে মেসি জানিয়েছেন, ব্যক্তিগত কিছু জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য মোটেও সহজ ছিল না।

বিজ্ঞাপন

মেসির দুর্দান্ত নৈপুণ্যের রাতে তাকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ ও অবসর নিয়ে আলোচনা চলছেই।

সেই প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ‘যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।’

বিজ্ঞাপন

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেছেন, 'আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওদের দলে দ্রুতগতির এবং আক্রমণাত্মক অনেক খেলোয়াড় আছে। আমরা যদি তাদের বলের দখল বেশি দিতাম, তাহলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত। বল ছাড়া আমরা ভালোভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং শুরুতেই গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি।'

তবে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে পুরো ম্যাচ খেলতে পারেনি বলেও মনে করেন মেসি। তিনি বলেম, 'প্রথমার্ধটা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো সব সময়ই কঠিন হয়। গত বিশ্বকাপ থেকেও আমরা সেটা শিখেছি।'

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মেসি আরও বলেন, ‘এবারের আসরে কোনো দলই কাউকে সহজে সুযোগ দেবে না। প্রতিটি দলই সংগঠিত, পরিকল্পিত এবং নিজেদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। তাই এটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপ হতে যাচ্ছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD