Logo

রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ জুন, ২০২৬, ১৯:০১
রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে আজ মাঠে নামছে পর্তুগাল। গ্রুপ ‘কে’র ম্যাচে হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

বিজ্ঞাপন

শক্তির বিচারে পর্তুগালকে স্পষ্ট ফেভারিট ধরা হলেও বিশ্বকাপের মঞ্চে কোনো দলকেই অবহেলা করার সুযোগ নেই। তবু অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী পর্তুগিজরা। লক্ষ্য একটাই—জয় দিয়ে বিশ্বকাপ মিশনের সূচনা।

গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হিসেবে দায়িত্বে থাকবেন দিয়োগো কোস্তা। রক্ষণভাগে দেখা যেতে পারে জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও এবং নুনো মেন্দেসকে। এই চার ডিফেন্ডারের সমন্বয়ে গড়ে উঠবে দলের প্রতিরক্ষা দেয়াল।

বিজ্ঞাপন

মাঝমাঠে পর্তুগালের সবচেয়ে বড় ভরসা হতে পারেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা এই তিন ফুটবলারের ওপরই থাকবে আক্রমণভাগকে সচল রাখার দায়িত্ব। বিশেষ করে ব্রুনো ও ভিতিনিয়া যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন।

আক্রমণভাগে দেখা যেতে পারে বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো এবং দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বয়স ৪১-এর কাছাকাছি হলেও গোল করার তাড়না এখনও অটুট রোনালদোর। এবারের বিশ্বকাপে তার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। টানা ছয়টি বিশ্বকাপ আসরে গোল করার বিরল কীর্তি গড়তে পারেন এই তারকা ফরোয়ার্ড। ফলে কঙ্গোর বিপক্ষে ম্যাচে স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে তার দিকে।

বিজ্ঞাপন

অন্যদিকে, কঙ্গোও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে মাঠে নামবে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান ফুটবলে খেলা কয়েকজন ফুটবলার দলটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারেন। তাই জয় পেতে হলে পর্তুগালকে নিজেদের সেরাটা খেলতে হবে।

পর্তুগাল:

দিয়োগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

বিজ্ঞাপন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো:

লিওনেল এমপাসি, অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু, স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ, ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।

বিশ্বকাপের শুরুতেই শক্তির পরীক্ষা দিতে যাচ্ছে দুই দল। তবে কাগজে-কলমে এগিয়ে থাকা পর্তুগালের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট তুলে নিয়ে গ্রুপপর্বে দারুণ সূচনা করা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD