Logo

হাইতি-ব্রাজিল লড়াই, টিএসসি পরিণত হলো ব্রাজিলিয়ান উৎসবে

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ জুন, ২০২৬, ০৭:৫৪
হাইতি-ব্রাজিল লড়াই, টিএসসি পরিণত হলো ব্রাজিলিয়ান উৎসবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবের আবহ। জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে ভোর থেকেই সেখানে ভিড় করেন অসংখ্য ব্রাজিল সমর্থক।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হওয়ার আগেই জার্সি ও জাতীয় পতাকা হাতে টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন ভক্তরা। প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ম্যাচ চলাকালে ব্রাজিলের প্রতিটি আক্রমণ, দৃষ্টিনন্দন পাসিং ও ড্রিবলিংয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। করতালি, স্লোগান ও আনন্দধ্বনিতে প্রাণবন্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সমর্থকদের বিশ্বাস, বিশ্বকাপজুড়ে একই ছন্দ ধরে রেখে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। তাদের প্রত্যাশা, নান্দনিক ফুটবল খেলে দলটি ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD