Logo

আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৩:২০
আর্জেন্টিনার জয়ে ভেস্তে গেল সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে ঘানার তান্ত্রিক কোয়াকু বোনসামের একটি বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী। ম্যাচের আগে কেপ ভার্দের জয়ের যে দাবি তিনি করেছিলেন, সেটি শেষ পর্যন্ত সত্যি হয়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই ঘিরে বোনসাম দাবি করেছিলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে। তবে মাঠের বাস্তবতায় দেখা যায় ভিন্ন চিত্র। আকাশি-নীলদের বিপক্ষে কেপ ভার্দে দারুণ লড়াই করলেও জিততে পারেনি।

ম্যাচের নির্ধারিত সময় শেষে দুই দলের স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়েও দুই দল একে অপরকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষের এক আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ফলের মধ্য দিয়েই তান্ত্রিকের সেই ভবিষ্যদ্বাণী কার্যত ভুল প্রমাণিত হয়।

বিজ্ঞাপন

এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় ছিলেন কোয়াকু বোনসাম। তিনি দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঠবে পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। যদিও পর্তুগাল এখনো টুর্নামেন্টে টিকে আছে। তবে সামনে আরও কঠিন পরীক্ষার অপেক্ষায় রয়েছে দলটি।

তিনি আরও দাবি করেছিলেন, ইংল্যান্ড ও ঘানার ম্যাচে হ্যারি কেইন তার ‘কালো জাদুর প্রভাবে’ গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল পাননি। পরে পানামার বিপক্ষে ম্যাচের আগে তিনি সেই জাদু তুলে নেওয়ার কথা জানান, যেখানে পরবর্তীতে কেইন গোল করেন।

বিজ্ঞাপন

এসব ঘটনার কারণে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরেও বোনসামের ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। ম্যাচের শুরুতে কেপ ভার্দের লড়াই কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি করলেও শেষ মুহূর্তে আর্জেন্টিনার দৃঢ়তায় ম্যাচের ফল নির্ধারিত হয়। ফলে মেসিদের জয়ে ভেস্তে যায় ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী।

একই ম্যাচ নিয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও আর্জেন্টিনার পরাজয়ের পূর্বাভাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তার সেই অনুমানও বাস্তবে মেলেনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD