Logo

ফিফার যে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৯:১০
ফিফার যে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আর্জেন্টিনা কোচ
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে আর্জেন্টিনা শিবিরে ছিল ক্লান্তির ছাপ। ম্যাচ শেষে ফুটবলারদের শারীরিক অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল, জয় পেতে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। কারও পেশিতে টান, কেউ আবার অতিরিক্ত ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছেন। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোর নাক দিয়ে রক্ত ঝরছিল, আর কয়েকজন ফুটবলার মাঠেই ক্র্যাম্পে ভুগছিলেন।

বিজ্ঞাপন

এমন শারীরিক ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও অল্প সময়ের ব্যবধানে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ বলেন, যখন আপনি নিজেকে নিংড়ে দিয়ে খেলবেন, তখন সেটা আপনার অনেক কিছু কেড়ে নেবে। এই দিক থেকে দল আজ তাদের দৃঢ়তা দেখিয়েছে। আমাদের যেগুলো ঠিক করে নেওয়া প্রয়োজন, আমরা সেটা করব।

বিজ্ঞাপন

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর আর্জেন্টিনার সামনে এখন মিশরের চ্যালেঞ্জ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তবে সেই ম্যাচের আগে বিশ্রামের সময় নিয়ে অসন্তুষ্ট স্কালোনি। গ্রুপ পর্বে ম্যাচের মাঝে ছয় দিনের বিরতি পাওয়া দলটিকে এখন নকআউটের গুরুত্বপূর্ণ সময়ের আগে পাচ্ছে মাত্র তিন দিন।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন তুলে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এখন আমাদের বিশ্রাম নিতে হবে। আগে আমরা ছয় দিনের বিরতি পেয়েছিলাম, আর এখন পাচ্ছি মাত্র তিন দিন। বিষয়টি আসলে উল্টো হওয়া উচিত ছিল। যখন সবচেয়ে বেশি বিশ্রামের প্রয়োজন, তখনই সবচেয়ে কম সময় দেওয়া হচ্ছে। এটা বোঝা কঠিন। আমার মনে হয়, টুর্নামেন্টের শুরুতে কম বিরতি থাকলেও পরবর্তী ধাপে ধাপে বিশ্রামের সময় বাড়ানো উচিত।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD