রাফিনহাকে নিয়ে স্বস্তির খবর দিলেন আনচেলত্তি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর দিলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, চোট কাটিয়ে ওঠা তারকা উইঙ্গার রাফিনহা নরওয়ের বিপক্ষে রবিবারের ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত। যদিও শুরু থেকেই তাকে খেলানোর সম্ভাবনা নেই, তবে বদলি হিসেবে কিছু সময় খেলতে পারবেন তিনি।
বিজ্ঞাপন
হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হওয়ার পর প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রাফিনহা। শুক্রবার তিনি অনুশীলনে ফেরেন। আনচেলত্তি জানান, রাফিনিহা এখনও শুরুর একাদশে খেলার মতো পুরোপুরি প্রস্তুত নন, তবে আর্লিং হালান্ডের নেতৃত্বাধীন নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।
আরও পড়ুন: বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় পতন
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, রাফিনহার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে। শতভাগ ফিট না হলেও তিনি বেঞ্চে থাকার এবং ম্যাচের কিছু সময় খেলার জন্য প্রস্তুত। দলের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হওয়ায় তার দ্রুত সুস্থ হয়ে ওঠা সবাইকে স্বস্তি দিয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সে খুব ভালোভাবে এবং খুব দ্রুত সেরে উঠেছে। এতে আমরা খুবই খুশি, কারণ রাফিনিয়া দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
এদিকে জাপানের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মিডফিল্ডার লুকাস পাকেতাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। ফলে মিডফিল্ড নতুনভাবে সাজাতে হবে আনচেলত্তিকে। তিনি বলেন, আমাদের দলে লুকাস পাকেতার মানের আর কোনো খেলোয়াড় নেই। তাই অন্য একজনকে দিয়ে তার জায়গা পূরণ করতে হবে। তবে তাদের খেলার ধরন আলাদা। দানিলো একরকম, গ্যাব্রিয়েল আরেক রকম, আবার মাতেউস কুনিয়া ও এদেরসনের বৈশিষ্ট্যও ভিন্ন।
আনচেলত্তি বলেন, আমাদের ম্যাচ পরিকল্পনার ভিত্তিতেই আমি খেলোয়াড় বেছে নেব। অবশ্যই প্রতিপক্ষের শক্তির বিষয়টি বিবেচনায় থাকবে, তবে একই সঙ্গে আমরা মাঠে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, তার সঙ্গে কে সবচেয়ে উপযোগী সেটিও গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
অন্যদিকে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় হুমকি হালান্ড। তার গতি ও শারীরিক শক্তি তাকে এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ডদের একজন করে তুলেছে। আনচেলত্তি বলেন, হলান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের তাকে নিয়ে আলাদা করে কিছু বোঝানোর দরকার নেই। তারা তাকে আমার চেয়েও ভালো চেনে, কারণ তারা অনেকবার তার বিপক্ষে খেলেছে।
ব্রাজিল কোচের ভাষ্য, দলের পুরো মনোযোগ এখন ম্যাচের প্রস্তুতিতে। একই সঙ্গে হালান্ডের মতো বিপজ্জনক ফরোয়ার্ডকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটিও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
বিজ্ঞাপন








