Logo

রেফারিং বিতর্কে এবার মুখ খুললেন মোহাম্মদ সালাহ

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১৬:০৯
রেফারিং বিতর্কে এবার মুখ খুললেন মোহাম্মদ সালাহ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিশর। ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না তুললেও অধিনায়ক মোহাম্মদ সালাহর বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষের আভাস পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহ বলেন, ‘মাঠে কী হয়েছে, তা সবাই দেখেছে। এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। যত কম বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।’

ম্যাচ চলাকালে রেফারির একাধিক সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এছাড়া ওই ঘটনাটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও পর্যালোচনা করা হয়নি বলে দাবি করেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, মিশরের করা একটি গোলও ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক বিশ্লেষকের মতে, ওই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দেয় এবং শেষ পর্যন্ত মিশরের বিদায় নিশ্চিত করে।

তবে সব বিতর্কের মধ্যেও সংযত ছিলেন সালাহ। তিনি বলেন, ‘ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।’

রেফারিং নিয়ে নানা আলোচনা চললেও ম্যাচ শেষে সালাহ আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি। তবে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত ফুটে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD