তোপের মুখে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচে একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নকআউট পর্বের ওই ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। অসংখ্য ট্রল ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে প্রথমে তিনি ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরে নিজের অ্যাকাউন্টই বন্ধ করে দেন।
ম্যাচে নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন লেতেক্সিয়ে। বিশেষ করে মিশরের খেলোয়াড় ও সমর্থকদের অভিযোগ, তাদের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যোগ করা সময়ের একটি ঘটনাকে ঘিরে। মিশরের দাবি, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে তাদের একজন খেলোয়াড় ফাউলের শিকার হলেও পেনাল্টি দেওয়া হয়নি। ওই ঘটনার পরপরই পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ।
রেফারিং নিয়ে এই বিতর্ক শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। মিশর ফুটবল ফেডারেশন ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার পুরো রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, একাধিক গুরুত্বপূর্ণ ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে দলটি অন্যায়ভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।








