Logo

ফাইনালে আর্জেন্টিনাকেই চান ইয়ামাল, মেসির জার্সি পাওয়াই স্বপ্ন

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৮:৫৯
ফাইনালে আর্জেন্টিনাকেই চান ইয়ামাল, মেসির জার্সি পাওয়াই স্বপ্ন
ছবি: সংগৃহীত

স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে চান। পাশাপাশি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে জার্সি বিনিময় করাকেও নিজের অন্যতম বড় স্বপ্ন বলে উল্লেখ করেছেন বার্সেলোনার এই উইঙ্গার।

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে নিজের লক্ষ্য ও পছন্দের কথা তুলে ধরেন ইয়ামাল। তার মতে, স্পেন ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকেই দেখতে চান। এতে একদিকে যেমন শিরোপার লড়াই হবে, অন্যদিকে মেসির সঙ্গে জার্সি বদলের স্বপ্নও পূরণ হতে পারে।

সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় করতে চান। উত্তরে তিনি বলেন, ‘মেসির সঙ্গে।’ আর ফাইনালে কোন দলের বিপক্ষে খেলতে চান—এমন প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, ‘আর্জেন্টিনা।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলমান বিশ্বকাপে নিজের সবচেয়ে বড় চমক হিসেবে ইয়ামাল বেছে নিয়েছেন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে। বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শটও সফলভাবে নিয়েছিলেন তিনি। তবে কানাডার বিপক্ষে চোট পাওয়ায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ফুটবলার।

তবে ফাইনালের স্বপ্ন বাস্তবায়নের আগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে স্পেনকে। শুক্রবার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টানা ১৮ ম্যাচ অপরাজিত বেলজিয়াম।

এই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেলে ইয়ামাল নতুন এক ইতিহাসও গড়তে পারেন। ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি ম্যাচে শুরুর একাদশে নামা প্রথম স্প্যানিশ ফুটবলার হওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

বিজ্ঞাপন

অন্যদিকে, টানা ১২ ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা ও অধিনায়ক লিওনেল মেসিও কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায়। রোববার কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD