Logo

হংক মিয়াং-বোর নিয়োগে অনিয়ম, কেএফএ কার্যালয়ে পুলিশের অভিযান

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ আগস্ট, ২০২৬, ২০:১৮
হংক মিয়াং-বোর নিয়োগে অনিয়ম, কেএফএ কার্যালয়ে পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোকে নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের তদন্তে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে তল্লাশি চালিয়েছে সিউল পুলিশ।

বিজ্ঞাপন

ব্যবসায়িক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে কেএফএর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তদন্তে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক বা বেআইনি হস্তক্ষেপ হয়েছিল কি না, সেটিই খতিয়ে দেখছে পুলিশ।

২০২৪ সালে কয়েক মাস ধরে বিদেশি কোচ খোঁজার পর হঠাৎ করেই সেই প্রক্রিয়া বন্ধ করে দেয় কেএফএ। এরপর একটি সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে হংক মিয়াং-বোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই সময় থেকেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপপর্ব থেকে বিদায়ের পর বিষয়টি আবার আলোচনায় আসে। এ নিয়ে অনুষ্ঠিত সংসদীয় শুনানিতে হংক মিয়াং-বো নিজের জন্য কোনো বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে দলের ব্যর্থতার দায় তিনি নিজেই স্বীকার করেন।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল, হংক মিয়াং-বো এবং তার পূর্বসূরি জার্গেন ক্লিন্সম্যানকে নিয়োগের ক্ষেত্রে কেএফএ নিজেদের নীতিমালা ও নিয়ম অনুসরণ করেনি। তবে সে সময় সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

এবার পুলিশ নতুন করে খতিয়ে দেখছে, কোচ নিয়োগের প্রক্রিয়ায় কোনো অনৈতিক কিংবা বেআইনি প্রভাব বিস্তার করা হয়েছিল কি না। পুলিশের অভিযানের বিষয়ে কেএফএ কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD