Logo

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

profile picture
ক্রীড়া ডেস্ক
১০ আগস্ট, ২০২৬, ১৬:২৫
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হারের পাশাপাশি মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এমন ফলের পরও বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

আসন্ন সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে দলটির তারকা ব্যাটার ট্রাভিস হেডও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন।

হেডের মতে, বাংলাদেশের বিপক্ষে প্রত্যাশার চাপ কমিয়ে মাঠে নামাই ভালো। তার ভাষায়, বড় দলের বিপক্ষে খেলতে গেলে অনেক সময় শুধু টিকে থাকার চিন্তা থেকে খেলা হয়। কিন্তু বাংলাদেশ এমন একটি দল, যারা সাম্প্রতিক ম্যাচে ভালো পারফর্ম করেছে। ফলে তাদের বিপক্ষে নামলে নিজের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা তৈরি হয়, যা কখনো কখনো বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়।

অস্ট্রেলিয়ান এই ব্যাটার আরও বলেন, ক্রিকেট অত্যন্ত কঠিন ও নির্মম একটি খেলা। তাই সামনে থাকা দুই টেস্ট এবং পরবর্তী দক্ষিণ আফ্রিকা সিরিজের চ্যালেঞ্জগুলোও গুরুত্ব দিয়ে নিতে হবে। ডারউইনের কন্ডিশন তার কাছে অ্যাডিলেডের মতোই মনে হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার বিষয়টিকেও খুব বেশি গুরুত্ব দিতে চান না হেড। তার মতে, প্রস্তুতি ম্যাচে এমন খারাপ পারফরম্যান্স অস্বাভাবিক কিছু নয়। ক্যারিয়ারে তিনিও অনেকবার এমন ম্যাচ খেলেছেন। এসব ম্যাচে মানসিকভাবে খেলোয়াড়দের মনোযোগ অন্যদিকে থাকায় পারফরম্যান্সে তার প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের পুরোটা তিনি খুব বেশি অনুসরণ করেননি বলেও জানান হেড। তবে তার মতে, প্রস্তুতি ম্যাচের ফল যা-ই হোক, বাংলাদেশের ক্রিকেটারদের মনোযোগ এখন আসন্ন টেস্ট নিয়েই। দলের কী প্রয়োজন এবং ম্যাচ থেকে কী অর্জন করতে হবে, সেটিই তাদের মূল ভাবনা।

বিজ্ঞাপন

হেড আরও উল্লেখ করেন, প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ভালোই খেলেছে এবং প্রায় ২৭০ রান করেছে। পাশাপাশি একজন ব্যাটার সেঞ্চুরিও পেয়েছেন। তাই বাইরে থেকে ফলাফলটি হতাশাজনক মনে হলেও দলের ভেতরে বাংলাদেশের ক্রিকেটাররা সম্ভবত সেই ম্যাচের ফল নিয়ে পড়ে নেই; বরং সামনে থাকা টেস্ট নিয়েই মনোযোগী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD